স্থানীয়

জৈন্তাপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব যোগদান


সুয়েব রানা ( সিলেট ) 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পলি রানী দেব। রবিবার (২ নভেম্বর) তিনি অফিসে যোগদান করেন। পলি রানী দেব পূর্বে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নবাগত কর্মকর্তা পলি রানী দেব বলেন, সরকারি নিয়ম ও ধারাবাহিকতা বজায় রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক এবং সহজ সেবাযুক্ত করে তোলার জন্য কাজ করে যাব। সাংবাদিকসহ সকল স্তরের মানুষের সহায়তা ও সহযোগিতা কামনা করি।

জৈন্তাপুরবাসী আশা করছেন, তাঁর নেতৃত্বে ভূমি অফিসের সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও সাধারণ মানুষের জন্য সহজলভ্য হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button