বিনোদন

সত্যিই কি বিয়ে করলেন আরশ-সুনেরাহ?

শোবিজ অঙ্গনে আরশ খান ও সুনেরাহ বিনতে কামালের সম্পর্ক নিয়ে আগের থেকেই জল্পনা চলে আসছে। তবে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতের আরশের ফেসবুক পোস্ট যেন সেই গুঞ্জন আরও উস্কে দিল। পোস্টে একটি ছবি ছিল, যেখানে বর-কনের সাজে দুজনকে দেখা গেছে এবং ক্যাপশনে লেখা ছিল ‘আলহামদুলিল্লাহ’। মুহূর্তেই নেটিজেনদের মনে প্রশ্ন জন্মে—তবে কি গোপনে বিয়েটা সম্পন্ন করেছেন তারা?

নেটিজেনদের জল্পনা কাটিয়ে আরশ নিজেই সত্যটি জানিয়েছেন। তিনি বলেন, ছবিটি বাস্তব জীবনের কোনো ঘটনা নয়, এটি ‘কবুল’ নামের নাটকের একটি দৃশ্য। নাটকটি পরিচালনা করেছেন রাসেল আজম এবং এটি আসন্ন রোজার ঈদে প্রচারিত হবে।

গত এক বছর ধরে এই জুটির বন্ধুত্ব ও রসায়ন নিয়ে নানা চর্চা চললেও, আরশ ও সুনেরাহ সবসময়ই জানিয়েছেন, তারা কেবল ভালো বন্ধু ও সহকর্মী। সোমবারের ভাইরাল ছবি ও পোস্টও পুরোপুরি পেশাগত কাজের অংশ বলে অভিনেতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button