

হবিগঞ্জের লাখাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নবাগত ওসি জাহিদুল হক স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর ) রাত ছয়টায় ওসির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত ওসি জাহিদুল হক লাখাই থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চান। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায়,এবং অপরাধ দমন করা পুলিশের প্রধান দায়িত্ব। এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবেন। পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে অপরাধ দমন সহজ হবে।
এসময় সাংবাদিকরা পুলিশের প্রতি পেশাগত দায়িত্ব পালনে নীতিগত সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, পুলিশ যদি দায়িত্বশীল ও জনবান্ধব হয়, তাহলে গণমাধ্যম সবসময় সহযোগিতা করবে। অপরাধ ও সামাজিক সমস্যার বিষয়ে তথ্য তুলে ধরার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিলে জনগণের আস্থা বাড়বে। এসময় সাংবাদিকরা অপরাধ নির্মূলে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
লাখাই থানার ওসি তদন্ত কৃষ্ণ চন্দ্র মিত্র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন লাখাই প্রেসক্লাবের সভাপতি এডাঃ আলী নোয়াজ, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ সহ-সভাপতি আশীষ দাশগুপ্ত, সহ সভাপতি মহি উদ্দিন আহমেদ, রিপন, নির্বাহী সদস্য পারভেজ হাসান, সুশিল চন্দ্র দাস, ইয়াকুবা হাসার অন্তর, কামরুল হাসান সুজন, মতিন মিয়া,। লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি মহসিন সাদেক, দেবাশীষ আশ্চর্য্য, জুবায়েদ আহমেদ প্রমুখ।



