বিভাগীয়রাজনীতিশীর্ষ সমাচারসারাদেশস্থানীয়

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের উদ্যোগে “RUN WITH SAU SHIBIR” কর্মসূচির আয়োজন

মেহেদী হাসান রাতুল  ( বিশেষ প্রতিনিধি ) 

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইসলামী ছাত্রশিবির, সিলেট মহানগর শাখার অন্তর্গত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে “RUN WITH SAU SHIBI কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।

এতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ দলীয় প্রায় শতাধিক শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করেন। কর্মসূচিকে প্রাণবন্ত ও শৃঙ্খলাবদ্ধভাবে উপস্থাপন করতে অংশগ্রহণকারীরা একই রঙের জার্সি পরিধান করেন।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button