রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা’—এমসি কলেজ শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন রাজিব হোসাইন সাহিদ
অর্থসংকটে অনিশ্চিত হয়ে পড়া অনার্স ভর্তিতে সহায়তার হাত বাড়ালেন এমসি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি

‘রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা’—এমসি কলেজ শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব হোসাইন সাহিদ
এমসি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর অনার্স ১ম বর্ষ ভর্তি অনিশ্চয়তার মুখে পড়লে তার পাশে দাঁড়িয়েছেন এমসি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব হোসাইন সাহিদ। অর্থসংকটে পড়া ওই শিক্ষার্থীর ভর্তির প্রয়োজনীয় ব্যয়ভার বহন করেছেন তিনি।
রাজিব হোসাইন সাহিদ জাতীয়তাবাদী ছাত্রদল এমসি কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক।
সহায়তা পাওয়া শিক্ষার্থী মুরারিচাঁদ (এম.সি) কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ (সম্মান) শ্রেনিতে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়। আগামী ১৭ মে তার অনার্স ভর্তির শেষ সময় ছিল।
জানা যায়,জাতীয় বিশ্ববিদ্যালয় ফি,সেশন ফি, পরিক্ষার প্রস্তুতিমূলক ফি। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় সেখান থেকে সহায়তা পাওয়া সম্ভব হয়নি ফলে তার উচ্চশিক্ষা বন্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়।
এমন পরিস্থিতিতে কলেজের এক শিক্ষার্থীর মাধ্যমে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব হোসাইন সাহিদ এর সঙ্গে যোগাযোগ করলে বৃহঃবার (১৪ মে) শিক্ষার্থীর সাথে কথা বলে তার ভর্তি ব্যাবস্থা করে দেন।
সহায়তা পেয়ে শিক্ষার্থী কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অর্থের অভাবে আমার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। এই সহায়তা আমাকে নতুন করে আশা ও প্রেরণা জুগিয়েছে।
এ বিষয়ে রাজিব হোসাইন সাহিদ বলেন, রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা। একটি মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা শুধু অর্থের অভাবে বন্ধ হয়ে যাওয়া গ্রহণযোগ্য নয়,শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের সহায়তার হাত সবসময় প্রসারিত থাকবে,আমার লক্ষ্য ছাত্রবান্ধব রাজনীতি করা,তাই ব্যক্তিগত উদ্যোগে তার পাশে দাঁড়িয়েছি।



