সারাদেশ

গণভোটে ‘না’ ভোট দিব : আসিফ মাহতাব

আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ মাহতাব উৎস। সোমবার তিনি এক ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন।

আসিফ মাহতাব বলেন, “অনেকে আমাকে জিজ্ঞেস করছেন, জুলাই সনদে ‘হ্যাঁ’ দেব নাকি ‘না’। ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে আমি অনলাইনে বেশি সক্রিয় নই, তবে এত মানুষ আমাকে মেসেজ পাঠাচ্ছেন, তাই বলছি—আমি ‘না’ ভোট দেব।”

তিনি সংক্ষেপে উল্লেখ করেন, কেন তিনি ‘না’ ভোটের সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, জুলাই সনদে ৮৪ নম্বর ধারায় বলা হয়েছে—যদি এটি বাস্তবায়িত হয়, বাংলাদেশ ‘ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে’ যোগ দেবে। আসিফ প্রশ্ন তুলেন, আমরা কি ওই আন্দোলনের সময় ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের জন্যই কাজ করেছি?

তিনি বলেন, “ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ মূলত এলজিবিটিকিউ রাইটস বাস্তবায়নের পক্ষে কাজ করবে। জুলাই সনদ পাশ হলে বলা হবে, এটি পাশ হয়ে গেছে, এখন আপনাকে এলজিবিটিকিউ বাস্তবায়ন করতে হবে। আমি তো ওপেন সোসাইটির জন্য লড়াই করি নি, আপনি করেন নি। কিন্তু ভোট দেওয়ার পর এসব কার্যক্রম বাধ্যতামূলকভাবে চালু হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button