জাতীয়

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

অনলাইন নিউজ ডেস্ক

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এ নোটিশ দেওয়া হয়।

রোববার সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে এ লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি নিজেই।

ব্যারিস্টার আশরাফুল ইসলাম বলেন, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার আওতা থেকে প্রাইভেট বা বেসরকারি খাতে দেওয়ার ‘অপচেষ্টা ও অশুভ কর্মকাণ্ডের’ সঙ্গে ড. ইউনূসের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ কারণেই তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত বা উপসর্গযুক্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১০১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৯০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮০৯ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button