সারাদেশ

বাংলাদেশ সফররত কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

 

ঢাকা, ১৭ মে (নগর সমাচার ডেস্ক)

বাংলাদেশ সফররত কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মাররি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান -এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার (১৭ মে) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রবাসী বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান, শ্রমবাজার সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা (প্রতিমন্ত্রী) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির  এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ও কাতারের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি শ্রমখাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button