ব্যাবসা-বানিজ্য

আরও কমিয়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

ফেব্রুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং নতুন দাম রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়। এর ধারাবাহিকতায় ফেব্রুয়ারির জন্য তুলনামূলক কম দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেনের দাম ১২২ টাকা থেকে কমে হয়েছে ১২০ টাকা। পেট্রোলের দাম ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা করা হয়েছে।

এর আগে জানুয়ারি মাসে প্রতি লিটার ডিজেল ও অকটেন বিক্রি হয়েছে যথাক্রমে ১০২ ও ১২২ টাকায়। একই সময়ে পেট্রোল ও কেরোসিনের দাম ছিল লিটারপ্রতি ১১৮ ও ১১৪ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button