জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেট থেকে ১৬ কেজি স্বর্ণের বার জব্দ

অনলাইন নিউজ ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার (১৯ জুলাই) দুপুরে কার্গো ভিলেজের ৯ নম্বর গেট এলাকায় খালাসের অপেক্ষায় থাকা একটি ফলের ক্যারেট থেকে কচটেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিজিএফআই সদস্যরা কার্গো ভিলেজের আমদানি শাখায় অভিযান পরিচালনা করেন। পরে ঢাকা কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে ফলের ক্যারেটটি ভেঙে তল্লাশি চালানো হলে এর নিচের দুটি কাঠের ফাঁপা অংশে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস সূত্রে জানা যায়, হংকং থেকে ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইটে ফলের চালানটি দেশে আসে। চালানটি ফুডলিঙ্ক নামে একটি প্রতিষ্ঠানের নামে আমদানি করা হয়েছিল।

কাস্টমস কর্মকর্তারা জানান, সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অভিনব কৌশলে স্বর্ণ চোরাচালানের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। জব্দ করা স্বর্ণের প্রকৃত মূল্য, উৎস এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button