সারাদেশ

জগন্নাথপুরে পানিতে ডুবে মৃত্যু, নিভে গেল এক নারীর জীবনপ্রদীপ

আলী জহুর, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীর পানিতে ডুবে রাবেয়া বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ছাতক উপজেলার কন্ডলপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর মেয়ে। স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন রাবেয়া বেগম বেশ কিছুদিন ধরে জগন্নাথপুর বাজার এলাকায় পাগলামী করে বেড়াতেন। এর মধ্যে ২০ জুন শনিবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের সুইসগেইট নামক স্থানে নলজুর নদীতে রাবেয়া বেগমের ভাসমান মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ তার মৃতদেহটি উদ্ধার করেছে। এ ঘটনায় রাবেয়া বেগমের সৎ মা নুরজাহান বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন। এতে তিনি উল্লেখ করেন বিগত ৭ বছর ধরে রাবেয়া বেগম পাগল হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। সে সাঁতার জানতো না। যে কারণে নদীর পানিতে ডুবে রাবেয়া বেগমের মৃত্যু হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button