সারাদেশ

কথা কম বলে কাজ বেশি করতে চাই: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর রোববার প্রথমবারের মতো পরিকল্পনা কমিশনে আসেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘কথা কম বলে কাজ বেশি করতে চাই। মাত্র এলাম, কাজ শুরু করি, পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলব। আমি প্রেস ফ্রেন্ডলি মানুষ, সুতরাং সবকিছুই জানানো হবে।’

 

দুপুরে আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে তিনি এসব কথা বলেন। বিভিন্ন বিভাগের পক্ষ থেকে ফুল দেওয়া হলে তিনি তা গ্রহণ না করে বলেন, ‘প্লিজ, ফুলটুল দেবেন না। এখন কাজের সময়।’

 

পরিকল্পনা মন্ত্রণালয়ে কতটা সময় দেবেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কাজের চাপ অনুযায়ী সময় দেবেন। আগে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিচিত হতে চান, এরপর প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।

 

এলডিসি উত্তরণ ও অপচয়মূলক প্রকল্প নিয়ে প্রশ্ন করা হলে তিনি পরে বিস্তারিত বলবেন জানান। এরপর এনইসি সম্মেলনকক্ষে পরিকল্পনা কমিশনের সচিব, বিআইডিএস ও পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button