আন্তর্জাতিক

এত চাপেও কেন নতি স্বীকার করেনি ইরান, জানতে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট Donald Trump জানতে চেয়েছেন, যুক্তরাষ্ট্রের কঠোর চাপের মুখেও কেন ইরান নতি স্বীকার করছে না। এ প্রশ্ন তিনি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে তুলেছেন বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল।

 

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ বলেন, প্রেসিডেন্ট কৌতূহলী—যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে উল্লেখযোগ্য নৌ ও সামুদ্রিক শক্তি মোতায়েন করার পরও কেন ইরান ‘আত্মসমর্পণ’ ঘোষণা দিচ্ছে না। ওয়াশিংটনের প্রত্যাশা, ইরান আনুষ্ঠানিকভাবে জানাবে যে তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং তা প্রমাণে সুনির্দিষ্ট পদক্ষেপের রূপরেখা দেবে।

 

এদিকে জেনেভায় বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী Abbas Araghchi জানিয়েছেন, দুই পক্ষ কিছু ‘দিক-নির্দেশনামূলক নীতিমালা’তে একমত হয়েছে। তবে হোয়াইট হাউস বলছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

 

একজন মার্কিন কর্মকর্তা জানান, আগামী কয়েক দিনের মধ্যে ইরান একটি লিখিত প্রস্তাব জমা দিতে পারে। আরাঘচি বলেছেন, তেহরানও শিগগিরই একটি খসড়া পাল্টা প্রস্তাব উপস্থাপন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button