জাতীয়

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই

অনলাইন নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই।” সোমবার (২২ জুন) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হবে কি না—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই,” এবং এ কারণে তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিষয়ে আলাদা করে মন্তব্য করেননি।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। কয়েকটি জেলায় কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ইন এইড টু সিভিল পাওয়ার-এর আওতায় সেনা মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও দাবি করেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় ভালো অবস্থায় রয়েছে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় বেআইনি মিছিল, শোডাউন ও নাশকতার আশঙ্কা রয়েছে। এতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

এ পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা ও ফরিদপুর জেলায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ইন এইড টু সিভিল পাওয়ার-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button