জাতীয়

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ : তাহেরী

অনলাইন নিউজ ডেস্ক

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের কথিত ‘ব্যক্তিগত মুহূর্তের’ একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আলোচিত বক্তা মো. গিয়াস উদ্দিন, যিনি মাওলানা তাহেরী নামে পরিচিত।

ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর গতকাল এক ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে মাওলানা তাহেরী বলেন, “সাতক্ষীরায় কী চলছে? মেয়ের বয়স ১৪, মেয়ের বাবার বয়স ৩৬, আর তাঁর বয়স ৭৪—এ কেমন হিসাব-নিকাশ? ধরা পড়ার আগে রোমান্টিক, আর ধরা পড়ার পর বলেন বউ। এগুলো বিকৃত মানসিকতার পরিচয়।”

তিনি আরও বলেন, “এসব ঘটনাকে এআই বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচারকে আড়াল করার চেষ্টা। আবার ধরা পড়ার পর দ্বিতীয় বিয়ের কথা বলে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যাচার। প্রশাসনের কাছে আমার আহ্বান, সঠিক ও নিরপেক্ষ তদন্ত করা হোক।”

মাওলানা তাহেরী দাবি করেন, “এই মিথ্যাবাদী ও মোনাফেকদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এদের মুখে ইসলাম থাকলেও অন্তরে ইসলাম নেই। এদের বট বাহিনী রয়েছে, যারা হারামকে হালাল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের সময় দেখলাম তিনি সাদা পর্দা টানিয়ে এক পাশে নারীদের এবং অন্য পাশে নিজে দাঁড়িয়ে পর্দার কাছে গিয়ে বলতেন, ‘আপনারা ভালোভাবে চলবেন, পর্দা করবেন।’”

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর সত্যতা এবং এ বিষয়ে উত্থাপিত বিভিন্ন দাবির স্বাধীন যাচাই এখনো সম্পন্ন হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত বা আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button