সারাদেশ

জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ জনকে আদালতে প্রেরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে পুলিশ আইনের ৩৪ ধারা ও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের আটক করা হয়। ২৩ মে গ্রেফতারকৃত সকল আসামীকে বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এসআই মোঃ আল আমিন, এসআই মোঃ আশরাফুল আলম, এসআই উমর ফারুক, এএএসআই এখলাছুর রহমান, এএসআই কামাল উদ্দিন, এএসআই মাহাববুর রহমান চৌধুরী ও এএসআই রাহাত খানসহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ সূত্রে জানা গেছে, নন-এফআইআর নং-৪৬/২০২৬ মামলায় পুলিশ আইনের ৩৪ ধারায় জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার জুলফাস মিয়া ও দোলন দেব কে পৌর পয়েন্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এছাড়া নন-এফআইআর নং-৪৭/২০২৬ মামলায় একই ধারায় ইকড়ছই এলাকার মোঃ আলাউদ্দিন, মোঃ হাসিম ও বাড়ী জগন্নাথপুর এলাকার দুদু মিয়া কে সুইচ গেইট এলাকা থেকে আটক করা হয়।

অপরদিকে, জিডি নং-৯৫৪ এর ভিত্তিতে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ছাতক উপজেলার লক্ষণসোম গ্রামের আফজল আহমদ কে জগন্নাথপুর পৌরসভার মোবাইল মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

একইভাবে জিডি নং-৯৪৬ এর আওতায় জকিগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের রুবেল আহমেদ কে পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

জগন্নাথপুর থানা পুলিশ জানায়, জনশৃঙ্খলা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button