

বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হওয়ায় প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের মিটার আপডেট করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন মাসের শুরু থেকে নতুন বিদ্যুৎ মূল্য কার্যকর হওয়ায় গ্রাহকদের ২০০ বা তার বেশি ইউনিটের টোকেন ক্রয়ের মাধ্যমে প্রিপেইড মিটার আপডেট করতে হবে। মিটার আপডেট না করলে নতুন মূল্যহার অনুযায়ী বিল গণনায় জটিলতা তৈরি হতে পারে।
গ্রাহকরা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে সহজেই মিটার আপডেট করতে পারবেন। এ বিষয়ে কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে সংশ্লিষ্ট সংস্থার হটলাইনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯ ছাড়াও বিপিডিবি (১৬২০০), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (১৬৮৯৯), ডিপিডিসি (১৬১১৬), ডেসকো (১৬১২০), নেসকো (১৬৬০৩) এবং ওজোপাডিকো (১৬১১৭)-এর কল সেন্টারে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


