জাতীয়

ভেনেজুয়েলার ভূমিকম্পে শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন নিউজ ডেস্ক

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, ভেনেজুয়েলায় সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত।

প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, এই দুর্যোগের কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ভেনেজুয়াবাসীর পাশে রয়েছে এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করছে।

শোকবার্তায় তারেক রহমান আরও বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি এই সংকট মোকাবিলায় ভেনেজুয়েলার সরকার ও জনগণের জন্য শক্তি, সাহস এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করেন।

এ শোকবার্তার মাধ্যমে ভেনেজুয়ায় চলমান দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সহমর্মিতা ও সমর্থনের বার্তা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button