সারাদেশ

গাইবান্ধার ৩ নারীসহ ইউপি চেয়ারম্যান আটক

অনলাইন নিউজ ডেস্ক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এক ইউপি সদস্য, এক প্রধান শিক্ষক এবং তিন নারীকে স্থানীয় জনতা আটক করার পর পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

শুক্রবার (২৬ জুন) রাত ১টার দিকে উপজেলার কচুয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আটকদের মধ্যে রয়েছেন কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব লায়ন (৫৫), ইউপি সদস্য আহসান আলী, মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব মিয়া (৫০) এবং পরিচয় নিশ্চিত না হওয়া তিন নারী।

স্থানীয়দের দাবি, কচুয়া হাট এলাকায় ইউপি চেয়ারম্যানের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড চলছিল বলে তাদের সন্দেহ ছিল। বৃহস্পতিবার ওই বাড়িতে তিন নারী আসার পর স্থানীয়দের সন্দেহ আরও বাড়ে। পরে রাত সাড়ে ১২টার দিকে এলাকাবাসী বাড়িটি ঘিরে ফেলেন। তাদের অভিযোগ, ওই বাড়ির একটি কক্ষ থেকে চেয়ারম্যানসহ ছয়জনকে আটক করা হয়।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে ছয়জনকে উদ্ধার করে সাঘাটা থানায় নিয়ে যায়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, “তিন নারী ও তিন পুরুষকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button