

সম্প্রতি ডাক্তারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির নতুন সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সৈয়দ নাফী মাহদী ও ডাঃ সাকিব আব্দুল্লাহ চৌধুরী। তাঁদের এই সাফল্যে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) সিওমেকহা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
ন্যাব সিওমেকহা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন, “ডাঃ সৈয়দ নাফী মাহদী ও ডাঃ সাকিব আব্দুল্লাহ চৌধুরী আমাদের চিকিৎসা সমাজের দুই তরুণ ও উদ্যমী নেতা। তাঁদের এই দায়িত্বপ্রাপ্তি নিঃসন্দেহে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং চিকিৎসকদের পেশাগত অধিকার ও স্বার্থ রক্ষার আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।”
বিবৃতিতে আরও বলা হয়, ড্যাব সব সময় চিকিৎসা সেবা, মানবিক মূল্যবোধ ও জাতীয় দায়িত্ববোধের প্রতীক হিসেবে কাজ করে আসছে। এই সংগঠনের নেতৃত্বে নতুন প্রজন্মের যোগ্য চিকিৎসকরা যুক্ত হওয়ায় ড্যাব-এর ভবিষ্যৎ আরও শক্তিশালী হবে বলে ন্যাব সিওমেকহা শাখা আশাবাদ ব্যক্ত করেছে।
নেতৃবৃন্দ তাঁদের শুভেচ্ছা বার্তায় আরও উল্লেখ করেন, “আমরা বিশ্বাস করি, ডাঃ সৈয়দ নাফী মাহদী ও ডাঃ সাকিব আব্দুল্লাহ চৌধুরী তাঁদের মেধা, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতা দিয়ে ড্যাব-এর কার্যক্রমকে আরও এগিয়ে নেবেন। চিকিৎসা পেশার মর্যাদা রক্ষা, জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং চিকিৎসকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা অনুকরণীয় হবে।”
তাঁরা দুই নবনির্বাচিত নেতার সর্বাঙ্গীন সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন এবং ভবিষ্যতে সংগঠন ও দেশের কল্যাণে তাঁদের অব্যাহত অবদান প্রত্যাশা করেন।



