সারাদেশ

সিলেট – ৪ এ কে হচ্ছেন ধানের শীষ এর কান্ডারি জানা যাবে দুদিন পর

গোয়াইনঘাট জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ। জাতীয় সংসদ এর সিলেট -৪ আসন। সামনে অগ্রহায়ণ। ধানের এই ভরা মৌসুমে এই আসনে কে হচ্ছেন ধানের শীষ এর কান্ডারী জানা যাবে আর মাত্র দুদিন পর। সিলেটের বৃহত্তম এই নির্বাচনি আসনে ভোটের মাঠে আছেন বিএনপির ৫ জন প্রতিযোগি। এদের মধ্যে আছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূলের নিবেদিত প্রাণ নেতাও। স্থানীয় সাবেক উপজেলা চেয়ারম্যান যেমন আছেন। ঠিক তেমনি আছেন সুখে দুখে দুর্দিনে জনতার পাশে থাকা স্থানীয় নেতাও । এই প্রতিযোগিতায় একজন প্রথম হবেন। আর সেই প্রথম জনের হাত ধরে এগুতে হবে অন্য চারজন কে। সেটাই বিএনপির নীতিনির্ধারণী ফোরামের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের বাইরে গেলে দল থেকে মাইনাস। আর মাইনাস মানে বিএনপির রাজনীতি কে বিদায় জানানো। সুতরাং পা ফেলতে হবে সাবধানে। ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ। সেই চিরন্তন সত্যের পথ ধরে নেতারা এগিয়ে যাবেন সম্মুখ পানে। সেটাই গোয়াইনঘাট জৈন্তাপুর আর কোম্পানিগঞ্জ বাসির প্রত্যাশা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button