খেলাধুলা

মেহেদির জোড়া আঘাত, সাজঘরে দুই টেক্টর

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় আয়ারল্যান্ড। তাইতো আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে নেমেই রীতিমতো তাণ্ডব চালান  দুই ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর। তারা দুজনে ৪.৪ ওভার তথা মাত্র ২৮ বলে ৫৭ রানের জুটি গড়েন।

এরপর আয়ারল্যান্ডের লাগাম টেনে ধরতে সক্ষম হয় বাংলাদেশ। আইরিশ শিবিরে প্রথম আঘাত হানেন পেস বোলার তানজিম হাসান সাকিব। তার বলে ক্যাচ তুলে দিয়ে দলীয় ৫৭ রানে ফেরেন অধিনায়ক পল স্টার্লিং। তিনি ১৪ বলে তিন চার আর দুটি ছক্কায় ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন।

এরপর আয়ারল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন শেখ মেহেদি হাসান। তিনি নবম ওভারে ব্যাটিং তাণ্ডব চালানো টিম ট্যাক্টর ও হ্যারি টেক্টরকে আউট করে সাজঘরে ফেরান।

 

টিম ট্যাক্টর ২৫ বলে ৪টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৩৮ রান করে ফেরেন। ১১ বলে ১১ রান করে ফেরেন হ্যারি ট্যাক্টর।

পরপর দুই উইকেট হারিয়ে রানের গতি স্লথ হয়ে গেছে আয়ারল্যান্ডের।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে প্রথমে ব্যাট করছে আয়ারল্যান্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button