স্বেচ্ছাধীন তহবিল বিতরণ ও উন্নয়ন কর্মসূচির উদ্বোধনে বুধবার সিলেট সফরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির


নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বুধবার (১ জুলাই) সরকারি সফরে সিলেট জেলার বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা সফর করবেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অর্থ বিতরণ এবং বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি সফরের অংশ হিসেবে হুমায়ুন কবির দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এ সময় তিনি উপকারভোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদানের অর্থ বিতরণ করবেন। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও সংশ্লিষ্ট অনুষ্ঠানে যোগ দেবেন।
সরকারি সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে। সফরসূচি অনুযায়ী তিনি বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন।
সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।



