

অনলাইন নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, “এখানে আসতে আমাকে অনেকগুলো ঘাট পার হতে হয়েছে। ১৯৭৭ সাল থেকে আমি শুরু করেছি, আর আজ এখানে আসছি। তাদের মধ্যে অনেকেই কোনো কঠিন পথ পার হয়নি, কিছু ছেলেমেয়ের রক্তের বিনিময়ে দ্রুত নেতা হয়েছে। আর আমরা রক্ত দিয়ে নেতা হয়েছি।”
তিনি বলেন, ভোটারদের উৎসাহ আশাব্যঞ্জক, তারা অত্যন্ত আগ্রহী। “ভোট আসলে উপভোগের বিষয়, কিন্তু এবার উপভোগ করা যায়নি,” তিনি যোগ করেন।
সাম্প্রতিক সাংবাদিকদের সঙ্গে আলাপে মির্জা আব্বাস বলেন, “এবার নির্বাচন উপভোগ করা কঠিন। আমাদের বিরোধী দল, বিশেষ করে জামায়াতে ইসলামী এবং তাদের সহযোগীরা নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত করছে। এদের আচরণ নির্বাচনের জন্য যথাযথ নয়।”
তিনি আরও বলেন, “এদের সম্পর্কে কথা বলা খুবই কঠিন, কারণ তারা উল্টাপাল্টা ব্যাখ্যা করে এবং বিভ্রান্তিকর মন্তব্য করে। আমি ইতিমধ্যেই নির্বাচন কমিশনে কিছু অভিযোগ দিই। এদের আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে নির্বাচন সহনীয় পরিবেশ তৈরি করছে না।”



