সারাদেশ

হবিগঞ্জ বাহুবলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা, মেশিন ধ্বংস

 হবিগঞ্জের বাহুবল উপজেলা উপজেলার শম্ভুপুর গ্রামে সরকারি অনুমতি ছাড়াই বালু উত্তোলনের দায়ে বিধু দেব (৪৫) নামের এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি মেশিন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। অভিযানের মাধ্যমে তাদের কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বিধু দেবকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। অভিযানে বাহুবল মডেল থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা অংশ নেন।

এ বিষয়ে ইউএনও উজ্জ্বল রায় বলেন, “পরিবেশ, নদী ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকারীকেই ছাড় দেওয়া হবে না।”

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button