রাজনীতি

চায়ের আড্ডা’য় তরুণ-তরুণীদের সঙ্গে জাইমা রহমান

অনলাইন নিউজ ডেস্ক

 

তরুণদের সঙ্গে চায়ের আড্ডায় দেশের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। এ সময় তিনি আগামীর ঢাকা ও বাংলাদেশ তরুণরা কেমন দেখতে চায়—সে বিষয়ে শিক্ষার্থীদের মতামত শোনেন এবং একটি বাসযোগ্য রাজধানী গড়ার প্রত্যাশার কথাও তুলে ধরেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এই আড্ডায় অংশ নেন তিনি।

আলোচনায় নগর পরিকল্পনা নিয়ে নিজের ভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন জায়মা রহমান। পাশাপাশি সড়ক নিরাপত্তার গুরুত্বের কথাও উল্লেখ করেন। আড্ডায় তরুণদের শক্তিকে কাজে লাগানো, মেধাপাচার রোধ এবং চাকরির নিরাপত্তার মতো বিষয়গুলো গুরুত্ব পায়।

এছাড়া নিরাপদ কর্মপরিবেশ, যৌক্তিক কর্মঘণ্টা, অবসর এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button