জাতীয়

ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার।

রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে।

স্ট্যাটাসে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেনেভায় অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ওএইচসিএইচআর-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল পাঠিয়েছে। এতে হত্যাকাণ্ডের তদন্তে কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে।

জেনেভা মিশনের বার্তায় আরও জানানো হয়, ওএইচসিএইচআর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেলে তা দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে।

সরকার জানিয়েছে, শহিদ শরীফ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তারা অঙ্গীকারবদ্ধ। এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button