রাজনীতি

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার রেকর্ড করা ভাষণ রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হবে।

দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাষণে মহান স্বাধীনতা ও জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মপরিকল্পনা তুলে ধরা হবে। পাশাপাশি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে বাঙালির দীর্ঘদিনের ইতিহাস, ঐতিহ্য ও বিশ্বাসের প্রতিফলন ঘটানোর প্রস্তাব উপস্থাপন করা হবে।

এতে রাষ্ট্র সংস্কারের নীতিগত দিকনির্দেশনা, বাস্তবায়ন কৌশল, বিশেষ কর্মসূচি ও খাতভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হবে। ভোট প্রদান বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গিও ব্যাখ্যা করা হবে। এছাড়া তরুণদের উদ্দেশে বিশেষ বার্তাও থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button