

সুপারওভার মানেই ম্যাচের শেষ মুহূর্তে বাড়তি রোমাঞ্চ। আর সেই সুপারওভারও যদি টাই হয়, তাহলে উত্তেজনা পৌঁছে যায় অন্য মাত্রায়। আজ তেমনই এক বিরল ঘটনার সাক্ষী হয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের লড়াই নির্ধারিত ওভারে সমতায় শেষ হয়। ফল নির্ধারণে ম্যাচ গড়ায় সুপারওভারে। তবে নাটকীয়ভাবে প্রথম সুপারওভারও টাই হয়ে যায়।
এরপর নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হয় দ্বিতীয় সুপারওভার। সেখানে শেষ পর্যন্ত আফগানিস্তানকে হারিয়ে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
বিস্তারিত আসছে…



