সারাদেশ

বিয়ের সাজে ভোটকেন্দ্রে বর: বললেন, আগে আগে ভোট পরে বিয়ে

নীলফামারীর সৈয়দপুরের সামিউল ইসলাম তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনেও নাগরিক দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিজের বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার আগে সরাসরি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ৩২ বছর বয়সী সামিউল ইসলাম ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি নীলফামারী-৪ আসনের সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা, মো: মনজুরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, বিয়ের দিনও ভোট দিতে আসার এই উদ্যোগ তরুণ সমাজের জন্য দায়িত্বশীল নাগরিকতার এক অনন্য উদাহরণ।

ভোট দেওয়ার পর সামিউল ইসলাম বলেন, “ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। জীবনের যেকোনো ব্যস্ত সময়ে, এমনকি আজকের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই। তাই আগে ভোট, পরে বিয়ে।”

কেন্দ্রে উপস্থিত স্থানীয় ভোটার ও প্রতিবেশীরা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “সামিউল সত্যিই অনন্য এক উদাহরণ। আজ তার মতো যুবককে দেখে আমাদেরও উৎসাহ বেড়ে গেছে, যাতে আমরা সকলে দায়িত্ববোধের সঙ্গে ভোট দিতে আসি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button