সারাদেশ

চাঁদপুরে বাংলাদেশ আওয়ামী লীগ-এর দলীয় কার্যালয়ে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকায় অবস্থিত অফিসটিতে আগুন লাগে। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।
ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
চাঁদপুর উত্তর স্টেশনের ফায়ার লিডার নজরুল ইসলাম জানান, ভবনের দ্বিতীয় তলা ও ছাদে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত কাগজপত্র ও ময়লা-আবর্জনা জমে ছিল। ভবনটি দীর্ঘ সময় ব্যবহার না হওয়ায় সেখানে বহিরাগত ব্যক্তি ও টোকাইদের যাতায়াত ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমে থাকা ওই পরিত্যক্ত কাগজপত্র থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে কে বা কারা আগুন দিয়েছে—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button