রাজনীতি

২০০৮ সালের পর সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন: ইইউ

অনলাইন নিউজ ডেস্ক

 

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ২০০৮ সালের পর সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এ আয়োজিত নির্বাচন-পরবর্তী এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এবারের নির্বাচনে উল্লেখযোগ্য প্রতিযোগিতা দেখা গেছে এবং ইউরোপীয় ইউনিয়ন-এর পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের ভূমিকা ছিল স্বাধীন ও নিরপেক্ষ।

তবে নির্বাচনী প্রচারণাকালে নারীদের ওপর হামলার অভিযোগও তুলে ধরেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ২৭টি জেলায় প্রায় ২০০টি স্থানে সহিংসতার অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।

এ ছাড়া নির্বাচনী প্রক্রিয়ায় সামনের সারিতে থাকা অনেক নারী প্রার্থী শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন—এ বিষয়টিকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button