সারাদেশ

হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন, রাতেই দেশে ফেরার ফ্লাইট শুরু।

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আজ শুক্রবার রাত থেকেই বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে। সৌদি আরবের স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার King Abdulaziz International Airport থেকে সাউদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট বাংলাদেশে রওনা দেবে।

প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন। এ বছরের হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছিল ১৭ এপ্রিল, আর বাংলাদেশ থেকে শেষ হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ২১ মে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই তাঁবু ভাড়া, পরিবহন, বাসস্থান ও ভিসাসহ সব কার্যক্রম সম্পন্ন করা হয়। ফলে কোনো বড় ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত সব হজযাত্রী সৌদি আরবে যেতে পেরেছেন। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১ জুলাই পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button