জাতীয়

হামে ব্যর্থতা ও শিশু মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

অনলাইন নিউজ ডেস্ক

হাম প্রতিরোধ কার্যক্রমে ব্যর্থতা এবং শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে সংশ্লিষ্ট আদালতে এ আবেদন দাখিল করা হয়।

এর আগে, গত ৫ মে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে কেন টিকাদান কার্যক্রম পরিচালিত হয়নি, তা সরকার খতিয়ে দেখবে।

তবে তিনি ব্যক্তিগত অভিমত হিসেবে বলেন, শিশু মৃত্যুর ঘটনা ঘটানোর কোনো উদ্দেশ্য অন্তর্বর্তী সরকারের ছিল বলে তিনি মনে করেন না।

মামলার আবেদন বিষয়ে আদালতের পরবর্তী আদেশের অপেক্ষা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button