স্বাস্থ্য

আদ-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর জবাবে সন্তুষ্ট নয় সরকার। হাসপাতালের জমা দেওয়া পাঁচ পৃষ্ঠার ব্যাখ্যাকে অস্পষ্ট বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১০ জুন) এক ব্রিফিংয়ে তিনি বলেন, এ ঘটনায় আদ-দ্বীন হাসপাতালকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করা হচ্ছে এবং শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যায় ঘটনার গ্রহণযোগ্য ও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। তাই পরবর্তী করণীয় নির্ধারণে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

উল্লেখ্য, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গত ৪ জুন আদ-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে লিখিত জবাব জমা দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button