সারাদেশ

সিলেটে নিষিদ্ধ সংগঠনের মিছিল: ‘রাজপথের সাহসী নেতৃত্বকে মূল্যায়নের’ আহ্বান

নিজস্ব প্রতিবেদক, সিলেট।

সিলেট শহরে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এ ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীর ভূমিকার প্রশংসা করে তাঁদের মূল্যায়নের আহ্বান জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলা হয়, বিগত বছর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ সিলেট শহরে মিছিল করলে সঙ্গে সঙ্গে প্রতিবাদে নামেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। ওই মিছিলে অংশগ্রহণকারী কয়েকজনকে হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করেন সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক উসমান গণি এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিবসহ কয়েকজন নেতাকর্মী।
তবে গতকাল সিলেটে আবারও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মিছিল হলেও এবার কারও কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া দেখা যায়নি বলে দাবি করা হয়।
প্রতিক্রিয়ায় আরও বলা হয়, “উসমান গণি এবং আজিজ খান সজিবদের মতো রাজপথের সাহসী নেতৃত্বকে বহিষ্কার, তিরস্কার করে তাদেরকে নিষ্ক্রিয় করার পাঁয়তারা করে দমিয়ে রাখার অপচেষ্টায় আপনারা যেই সু-শীলতা দেখাচ্ছেন, ড্রয়িংরুমে ক্লিন ইমেজ খুঁজছেন, তার বিপরীতে নিষিদ্ধ আওয়ামীরা রাজপথে নামার সাহস দেখাচ্ছে; যার জলন্ত প্রমাণ গতকালের নিষিদ্ধ সংগঠনের এই মিছিল।”
এতে আরও বলা হয়, “সারাদেশে এই রকম উসমান গণি, সজিবদেরকে মূল্যায়ন করুন। রাজপথে এদেরকে প্রয়োজন। এদের উপস্থিতি নিষিদ্ধদের জন্য ভয়ের কারণ হবে। নচেৎ কথিত এই ড্রয়িংরুমের নেতাদের জন্য নিকট ভবিষ্যতে দলকে আরও কঠিন সময়ের মুখোমুখি হতে হবে।”
বক্তব্যের শেষাংশে অভিযোগ করা হয়, “আমাদের দলকে নষ্ট করছে ৫ তারিখ দুপুর ২টার পরে যারা যোগদান করেছে। খেয়াল করে দেখবেন, যারা অপকর্ম করছে, উনারা বেশিরভাগই নতুন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button