সারাদেশ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি, গবেষক ও সাহিত্যসম্পাদক আল মুজাহিদী আর নেই। শুক্রবার (১৯ জুন) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৯৪৩ সালের ১ জানুয়ারি জন্ম নেওয়া আল মুজাহিদী বাংলা সাহিত্যের ষাটের দশকের অন্যতম গুরুত্বপূর্ণ কবিকণ্ঠ ছিলেন। কবিতা, গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ মিলিয়ে তিনি অর্ধশতাধিক গ্রন্থ রচনা করেছেন।

দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে নতুন লেখক তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৩ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

তাঁর মৃত্যুতে দেশের সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সাহিত্যকর্মের মাধ্যমে তিনি পাঠকের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button