
অনলাইন নিউজ ডেস্ক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই আন্দোলনে যারা রক্ত ও আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিবাদকে পরাজিত করেছেন, সেই চেতনা ধরে রেখে দেশকে ফ্যাসিবাদমুক্ত রাখার সংগ্রাম অব্যাহত থাকবে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে ১১–দলীয় ঐক্যের সমাবেশ-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, “যে রক্তের বিনিময়ে আমরা জুলাই বিপ্লব ঘটিয়েছি এবং ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, সেই আত্মত্যাগকে বৃথা যেতে দেওয়া হবে না। প্রয়োজন হলে জীবন দিয়েও বাংলার মাটিকে ফ্যাসিবাদমুক্ত রাখা হবে। এটাই আজ আমাদের অঙ্গীকার।”
সমাবেশে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এবং আন্দোলনের চেতনা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।



