খেলাধুলা

হলান্ড-ওডেগার্ডকে বিশ্রামে রেখে ফ্রান্সের মুখোমুখি নরওয়ে

অনলাইন নিউজ ডেস্ক

শেষ ৩২ রাউন্ডের কথা মাথায় রেখে তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডকে বিশ্রাম দিয়েছেন নরওয়ের কোচ স্টালে সোলবাকেন। ‘আই’ গ্রুপে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে রাখা হয়নি হলান্ডকে। আগের দুই ম্যাচে চার গোল করা এই ফরোয়ার্ডকে নকআউট পর্বের জন্য পুরোপুরি ফিট রাখতে চান কোচ।

হলান্ডের পাশাপাশি দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় মার্টিন ওডেগার্ডও জায়গা পাননি শুরুর একাদশে।

নরওয়ের একাদশ: এগিল সেলভিক (গোলরক্ষক), লেও ওস্তিগার্ড, ফ্রেদ্রিক বজোর্কান, হেনরিক ফালশেনার, প্যাট্রিক বার্গ, ফ্রেদ্রিক আউরসনেস, ক্রিশ্চিয়ান থর্সভেড, থেলোনিয়াস আসগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, অস্কার বব ও ইয়ুর্গেন স্ত্রান্ড লার্সেন।

অন্যদিকে, শেষ ৩২ নিশ্চিত করে ফেলা ফ্রান্সও একাদশে চারটি পরিবর্তন এনেছে। কোচ দিদিয়ের দেশমের দলে ফিরেছেন অ্যাটাকিং মিডফিল্ডার দেজিরে দুয়ে।

ফ্রান্সের একাদশ: মাইক মিয়াঁন (গোলরক্ষক), জুলস কুন্দে, ম্যাক্সেন্স লাক্রোয়া, দায়ো উপামেকানো, থিও এরনান্দেজ, অরেলিয়েঁ চুয়ামেনি, ইব্রাহিমা কোনাতে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে ও কিলিয়ান এমবাপ্পে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button