জাতীয়

দুর্নীতিতে এক ভূমি কর্মকর্তার চাকরি গেল, আরেকজনের বেতন গ্রেড কমলো

অনলাইন নিউজ ডেস্ক

দুর্নীতির অভিযোগে দুই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ভূমি মন্ত্রণালয়। এর মধ্যে একজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং আরেকজনের বেতন গ্রেড এক ধাপ নিচে নামানো হয়েছে।

সোমবার (২৯ জুন) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন দুই কর্মচারীর বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি কার্যকর করা হয়।

প্রথম ঘটনায়, রংপুর সদরের সাবেক কপিস্ট কাম বেঞ্চ সহকারী মুহাম্মদ ওয়াহিদুজ্জামান (বর্তমানে উপজেলা সেটেলমেন্ট অফিস, বেড়া, পাবনা)–কে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

দ্বিতীয় ঘটনায়, দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার রেজভীন আখতারকে দোষী সাব্যস্ত করে তার বেতন গ্রেড এক ধাপ কমানো হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, ভূমি সেবাকে দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button