জাতীয়

নিমগাছ নিয়ে সোনামণিদের গল্প শোনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সৌদি আরবের আরাফাতের ময়দানে আজ যে লাখ লাখ নিমগাছ ছায়া দিচ্ছে, তার সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি উদ্যোগের মাধ্যমে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে শিশু-কিশোরদের উদ্দেশে তিনি এ ঘটনাকে একটি অনুপ্রেরণাদায়ক গল্প হিসেবে তুলে ধরেন।

সোমবার (২৯ জুন) দুপুরে সারা দেশে একযোগে ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নিজ হাতে একটি নিমগাছের চারা রোপণ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আরাফাতের ময়দানে এখন যে অসংখ্য নিমগাছ দেখা যায়, একসময় সেখানে কোনো গাছ ছিল না। তিনি বলেন, ১৯৭৮ সালে ওমরাহ পালনের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন সৌদি বাদশাহকে আরাফাতের ময়দানে গাছ লাগানোর পরামর্শ দেন, যাতে হজযাত্রীরা প্রচণ্ড গরমে গাছের ছায়ায় বিশ্রাম নিতে পারেন।

প্রধানমন্ত্রী জানান, তখন সৌদি বাদশাহ মরুভূমিতে গাছ জন্মানোর বিষয়ে সংশয় প্রকাশ করলে বাংলাদেশি বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করে নিমগাছকে উপযুক্ত হিসেবে নির্বাচন করা হয়। পরে বাংলাদেশ থেকে প্রায় এক লাখ নিমগাছের চারা সৌদি আরবে পাঠানো হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে সেই চারাগুলো থেকেই কলমের মাধ্যমে সৌদি সরকার আরাফাতের ময়দানে লাখ লাখ নিমগাছের বিস্তার ঘটায়। তার দাবি, বর্তমানে সেখানে থাকা এসব নিমগাছ সৌদি আরবে ‘জিয়া ট্রি’ নামেও পরিচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button