জাতীয়

হান্নান মাসউদের এমপি পদও বাতিল হতে পারে: রাশেদ খান

অনলাইন নিউজ ডেস্ক

বিএনপি নেতা রাশেদ খাঁন প্রশ্ন তুলেছেন, ছাত্রশিবির কি এখন শেখ মুজিবুর রহমানের পরিবর্তে শহীদ ওসমান হাদিকে ‘জাতির পিতা’ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়? তার দাবি, শেখ মুজিবুর রহমানকে ছোট করতে গিয়ে উল্টো তাকে আরও প্রাসঙ্গিক করে তোলা হচ্ছে, আর এতে শহীদ ওসমান হাদির গুরুত্বই ক্ষুণ্ন হচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, সাদিক কায়েম ও এস এম ফরহাদ যখন ক্যাম্পাসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছিলেন, তখনও শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের প্রতীক বলেই জানতেন। তাই তার প্রশ্ন, সেই অবস্থান থাকা সত্ত্বেও কেন তার নামে স্লোগান দেওয়া হয়েছিল?

তিনি আরও বলেন, এখন আবার শেখ মুজিবুর রহমানের নামে থাকা হলের নাম পরিবর্তনের দাবিতে শিবির নেতারা আন্দোলন করছেন। তার প্রশ্ন, গণঅভ্যুত্থানের পর এমন কী ঘটেছে যে তাদের অবস্থানে এই পরিবর্তন এসেছে?

রাশেদ খাঁন আরও লেখেন, এস এম ফরহাদ যখন ছাত্রলীগের কমিটিতে যুক্ত হয়েছিলেন, তখন নিশ্চয়ই শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনেই রাজনীতিতে অংশ নিয়েছিলেন। কিন্তু গণঅভ্যুত্থানের পর কী এমন পরিবর্তন ঘটল যে, তিনি এখন শেখ মুজিবুর রহমানের নামে থাকা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগের অন্যতম সমর্থক হয়ে উঠতে চাইছেন—এ প্রশ্নও তোলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button