জাতীয়

আপা আপনার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখান করলাম: ছাত্রদল সভাপতি রাকিব

অনলাইন নিউজ ডেস্ক

বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির সাম্প্রতিক এক বক্তব্যের সমালোচনা করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান প্রসঙ্গে দেওয়া ওই বক্তব্যকে ‘অযাচিত’ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা, এমপি, আপনি দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের একজন সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু গতকালের টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

রাকিব আরও বলেন, নিলোফার চৌধুরী মনিকে তিনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে মনে করেন। সে কারণে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান প্রসঙ্গে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সংযম ও শ্রদ্ধাশীল অবস্থান প্রত্যাশা করেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button