খেলাধুলা

রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার

অনলাইন নিউজ ডেস্ক

মিশরের বিপক্ষে রাউন্ড অব ১৬-এর ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তবে শেষ ১৩ মিনিট ১৫ সেকেন্ডে অবিশ্বাস্যভাবে তিনটি গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় লিওনেল স্কালোনির দল।

নাটকীয় এই পরাজয়ের পর ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় আবেগ ধরে রাখতে পারেননি মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো। চোখের জল মুছতে মুছতে তিনি ম্যাচ পরিচালনাকারী ফ্রান্সের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন।

জিকো বলেন, “রেফারি অন্যায় করেছেন, অন্যায় করেছেন। তিনি একদমই নিরপেক্ষ ছিলেন না। তিনি একজন জালিম। দিবালোকের মতো স্পষ্ট, তিনি আমাদের প্রতি অবিচার করেছেন।”

তিনি আরও বলেন, “একজন রেফারি একটি দেশের পুরো পরিশ্রম এক মুহূর্তেই নষ্ট করে দিলেন। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিপক্ষে সিদ্ধান্ত দিয়েছেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button