শীর্ষ সমাচারস্বাস্থ্য

হাসপাতালে ভর্তি প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে অসুস্থবোধ করলে প্রথমে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়েছে।

 

দলীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ভোলাগঞ্জ স্থলবন্দরে যান মন্ত্রী। পরিদর্শনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার সঙ্গে থাকা ব্যক্তিরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য নগরীর আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button