সারাদেশ

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের শোক

নিজস্ব প্রতিবেদক | নগর সমাচার ২৪

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৯ জন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

শুক্রবার এক শোকবার্তায় হুমায়ুন কবির বলেন, ওসমানীনগরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় নিহতদের মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাদের জান্নাতুল ফেরদৌস নসিবের দোয়া করেন। একই সঙ্গে স্বজন হারানো পরিবারের সদস্যদের এ অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

শোকবার্তায় হুমায়ুন কবির দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সড়ক নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button