রাজনীতি

সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ: মাহমুদা মিতু

অনলাইন নিউজ ডেস্ক

জাতীয় নারী শক্তির সদস্যসচিব ও এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু মন্তব্য করেছেন, সংকটকালীন পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলায় বর্তমান সরকার ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “একটি সরকারের সফলতা নির্ভর করে সংকটকালীন সময়ে সে কতটা দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে পারে। সেই বিবেচনায় বর্তমান সরকার ব্যর্থ।”

মাহমুদা মিতুর এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ তাঁর বক্তব্যকে সমর্থন করলেও, কেউ সরকারের অংশ হিসেবে তাঁর নিজের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

এদিকে, সাম্প্রতিক সময়ে সংকট মোকাবিলায় সরকারের সক্ষমতা ও কার্যকারিতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা আরও জোরালো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button