জাতীয়

আমির হামজার গাড়িতে হামলা, বাড়িতে ভাঙচুরের চেষ্টা

অনলাইন নিউজ ডেস্ক

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার গাড়ির কাচ ভেঙে গেছে। একই সঙ্গে তার বাড়িতেও ভাঙচুরের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হামলার বিষয়টি জানান আমির হামজা।

পোস্টে তিনি লেখেন, ‘এমপি আমির হামজার গাড়িতে হামলা। বাড়ি ভাঙচুরের চেষ্টা।’

তবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পোস্টে উল্লেখ করেননি তিনি। কখন, কোথায় হামলার ঘটনা ঘটেছে এবং কারা এতে জড়িত—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button