
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এক শোকবার্তায় হুমায়ুন কবির বলেন, জাকির হোসেন মজুমদারের মৃত্যুতে সিলেট বিএনপি পরিবার একজন পরীক্ষিত, নিবেদিতপ্রাণ ও সক্রিয় রাজনৈতিক সহযোদ্ধাকে হারিয়েছে। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান দলীয় নেতাকর্মীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, একজন দায়িত্বশীল ও ত্যাগী রাজনৈতিক নেতার আকস্মিক মৃত্যু সিলেটের রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি সৃষ্টি করেছে। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় হুমায়ুন কবির মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তাআলা যেন তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
