জাতীয়

খেলার মাঠ সংস্কার ও উন্মুক্ত করার বিষয়ে সিউক চেয়ারম্যানের সাথে মতবিনিময় সভা ও আবেদনপত্র প্রদান

​নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আওতাধীন ১, ৪, ৫, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সাথে খেলার মাঠের উন্নয়ন ও সংরক্ষণ বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​মতবিনিময় সভায় সিসিকের ৪ নম্বর ওয়ার্ডের আম্বরখানা সরকারি স্টাফ কোয়ার্টারের পশ্চিম পাশে অবস্থিত “মনিপুরী মাঠ”-এর বর্তমান অবস্থা তুলে ধরা হয়। স্থানীয় সচেতন নাগরিকেরা জানান, দীর্ঘদিন ধরে এই মাঠটি শিশু-কিশোর ও উদীয়মান যুবসমাজের খেলাধুলার একমাত্র নিরাপদ আশ্রয়কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিল। তবে দীর্ঘদিন ধরে কোনো ধরণের সংস্কার, সঠিক পরিচর্যা ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে মাঠটি বর্তমানে খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে।
​সভায় উপস্থিত নাগরিকবৃন্দ আশঙ্কা প্রকাশ করে বলেন, মাঠে স্বাভাবিক খেলার পরিবেশ না থাকায় এবং অনিয়ন্ত্রিত অবস্থায় পড়ে থাকার কারণে স্থানটি পরবর্তীতে অসামাজিক কার্যকলাপ, আড্ডা ও মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের আশ্রয়স্থলে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্তিত ছিলেন……
সৈয়দ সারোয়ার রেজা
-সৈয়দ-মোঃ ফজলুল করিম-মারজান
মোঃ জয়নাল আহমদ
আব্দুল করিম
সেলিম আহমদ
মিসবা আহমদ
সুমন খান
রহিম আহমদ
সজিবুর রহমান রুবেল
রাসেল আহমদ
জাহিদ আহমদ
সুমন আহমদ
এমদাদুল হক মান্না
মাসুদ আহমদ রুবেল
জেমিন আহমদ-
বখতিয়ার আহমদ
ইকরাম চৌধুরী
ইমরান চৌধুরী
রাফসান আহমদ
লিটন
আলম সহ আরো অনেক নেতৃবৃন্দ।
​আলোচনা ও মতবিনিময় পর্ব শেষে ১, ৪, ৫, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিকদের পক্ষ থেকে সিউক চেয়ারম্যানের হাতে একটি আনুষ্ঠানিক আবেদনপত্র (দরখাস্ত) তুলে দেওয়া হয়। আবেদনে এলাকাভিত্তিক শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের শারীরিক-মানসিক বিকাশ নিশ্চিত করতে এবং পরিবেশ রক্ষা করে একটি উন্মুক্ত, সুসংগঠিত ও নিরাপদ আধুনিক খেলার মাঠ গড়ে তুলতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
​সিউক চেয়ারম্যান আবেদনটি গুরুত্ব সহকারে বিবেচনা করে মাঠটির সংস্কার ও নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button